করোনায় মৃতের সংখ্যা বাড়ল : একদিনে ৯৮ জনের মৃত্যু-শনাক্ত ৪০১৪

করোনা,আক্রান্ত,শনাক্ত,মৃত্যু,বাড়ল,দেশে
thai foods

খাসখবর মহামারী ডেস্ক : দেশে আবারো বাড়ল প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত দুদিনের পরিসংখ্যানের তুলনায় মৃত্যু বেড়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯৮ জন মারা গেছে।

thai foods

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৩৩৫টি সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে মোট ২৭ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪ হাজার ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৯৮ জনের মধ্যে ৯২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও ছয়জন বাড়িতে মারা গেছেন। এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে দেশে মোট ১০ হাজার ৭৮১ জনের মৃত্যু হলো। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত এই ৯৮ জনের মধ্যে ৬২ জন পুরুষ, ৩৬ জন নারী। এই ৯৫ জনের মধ্যে ৫৯ জন ষাটোর্ধ্ব, ২০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এছাড়া ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ‍দুজন, ২০ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ১০ থেকে ২০ বছরের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যে ৯৮ জন মারা গেছেন, তাদের ৫৫ জনই ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ২০ জন, রাজশাহীর ছয়জন, খুলনার পাঁচজন। এছাড়া সিলেট চারজন, রংপুরে তিনজন এবং ময়মনসিংহে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে বরিশালের কারও মৃত্যু হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৭ হাজার ২৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।

বুধবার (২১ এপ্রিল) করোনায় ৯৫ জন মারা যান ও নতুন করে ৪ হাজার ২৮০ জন করোনা আক্রান্ত হন। এর আগে গত ১৬ ও ১৭ এপ্রিল দেশে করোনা আক্রান্ত হয়ে ১০১ জন এবং ১৮ এপ্রিল ১০২ জন মারা যান।

আর গত ১৯ এপ্রিল (সোমবার) ১১২ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। যা একদিনে এখনও পর্যন্ত সর্বোচ্চ।

খখ/প্রিন্স

আগেমেট্রোরেলের প্রতি ট্রেনে থাকবে ১৭৩৮ জন যাত্রী
পরেরানের পাহাড় : ২য় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৪