চট্টগ্রামের থানা থেকে পুলিশের লুট হওয়া ৩৫ অস্ত্র উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে ১৪টি অস্ত্রকে ক্ষতিগ্রস্থ করা হয়েছে।

thai foods

মঙ্গলবার পর্যন্ত স্থানীয় জনগণের কাছ থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলো সিএমপি’র হেড কোয়ার্টারে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) র‍্যাবের চট্টগ্রাম জোন কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৩ আগস্ট) পর্যন্ত উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে আছে- এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান, পিস্তল ও গ্যাসগান। অস্ত্রগুলো নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে হস্তান্তর করেছে র‍্যাব।

এবিষয়ে র‌্যাব-৭ সহকারি পরিচালক শরীফ উল আলম বলেন, বিভিন্ন থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হওয়ার পর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। একই সাথে নাগরিকদের সহায়তা চাওয়া হলে সাড়াও পাওয়া যায়। ১৩ আগস্ট পর্যন্ত ৩৫টি অস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি সিএমপি’র হেড কোয়ার্টারে জমা দেয়া হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শর্ট গান, পিস্তল এবং গ্যাস গান রয়েছে।

জানা যায়- গত ৫ আগস্ট ছাত্র জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা সিএমপি’র বিভিন্ন থানায় হামলা এবং ভাঙচুর চালায়। এসময় থানায় অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।

খখ/মো মি

আগেআহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর
পরে“হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা করছে আওয়ামী লীগ”- মাহবুবুর রহমান শামীম