নাঙ্গলকোট থানার নতুন ওসি একে ফজলুল হক

thai foods

খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন ইন্সপেক্টর একে ফজলুল হক।

thai foods

গতকাল ২৩ আগষ্ট নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে গত ২২ আগষ্ট (বৃহষ্পতিবার) কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ইন্সপেক্টর একে ফজলুল হককে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রামের কৃতি সন্তান নাঙ্গলকোট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর একে ফজলুল হক ইতিপূর্বে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা ও লক্ষ্মীপুর জেলা ডিবির (গোয়েন্দা শাখা) ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।

খখ/মো মি

আগেব্রিটিশ পাসপোর্ট-নগদ টাকাসহ যা নিয়ে পালাচ্ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক
পরেবন্যাদুর্গতদের পাশে জোরারগঞ্জ থানা পুলিশ