চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার আটক

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার টাইগারপাস এলাকার নেভী কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ার নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।

thai foods

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টায় তাকে আটক করা হয়।

ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি ফটিকছড়ি আসনের সাবেক সংসদ সদস্য খাতিজাতুল আনোয়ার সনির চাচা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নেভী কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন ফখরুল। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী পরিচয় দিয়ে একদল লোক কনভেনশন সেন্টারটি ঘিরে ফেলে। এসময় আন্দোলনকারীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ উপস্থিত হয়ে ফখরুল আনোয়ারকে তুলে নিয়ে যায়।

সিএমপির উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ গণমাধ্যমকে বলেন, একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

খখ/মো মি

আগেভূমধ্যসাগর উপকূলে ২০ লাশ উদ্ধার, ‍ধারণা সবাই বাংলাদেশি
পরেচট্টগ্রামের চন্দনাইশ থানার নতুন ওসি মো. নুরুজ্জামান