চট্টগ্রামের চন্দনাইশ থানার নতুন ওসি মো. নুরুজ্জামান

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে সদ্য কক্সবাজার জেলা থেকে আসা ইন্সপেক্টর মো. নুরুজ্জামানকে।

thai foods

গত ১৬ জানুয়ারি চন্দনাইশ থানার
ওসি মো. ইমরান আল হোসাইন পিবিআইতে বদলি হয়ে গেলে এতোদিন ওসির পদ শূন্য ছিল।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

আদেশে বলা হয়, চট্টগ্রাম জেলা অফিসের পরিদর্শক মো. নুরুজ্জামানকে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হলো।

চন্দনাইশ থানায় নতুন ওসি হিসাবে দায়িত্ব পাওয়া ইন্সপেক্টর মো. নুরুজ্জামান ইতিপূর্বে সিএমপির ইপিজেড থানা, বায়োজিদ বোস্তামি থানা ও কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে।

খখ/মো মি

আগেচট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার আটক
পরেচট্টগ্রামের সোনা চোরাচালানি আবু আহমেদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসাবে বিমানবন্দরে আটক