খাসখবর মহামারী : দেশে করোনায় প্রাণহানির সংখ্যা অনেক কমেছে। শনাক্তও কম হয়েছে বিগত ২৪ ঘন্টায়। দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৭ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫০ জনে।
এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ১শ ৭৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনে।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৪৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্ত হার ১০ দশমিক ৩৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৩২৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন।
এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দেশে করোনায় ৮৮ জন মারা যান আর নতুন করে শনাক্ত হয় ২ হাজার ৩৪১ জন।
খখ/প্রিন্স


