খাসখবর মহানগর ডেস্ক : দুবাই-ঢাকা বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটের সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ২৮টি স্বর্ণবার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্মকর্তারা।
আজ শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের এই বিশেষ ফ্লাইট।
এসময় গোপন সংবাদে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পচিালক মো. ইফতেখার আলম ভুঁইয়ার নেতেৃত্বে বিমানের এ ফ্লাইটে অভিযান চালানো হয়।
পাচারের উদ্দেশে যাত্রীবেশে একশ্রেণীর চোরাকারবারিরা উড়োজাহাজের সিটের নিচে এসব স্বর্ণবার লুকিয়ে রেখেছিলেন বিমানের বিশেষ ফ্লাইটে। এমন তথ্যে পরিচালিত অভিযানে সোয়া ৩ কেজি ওজনের ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা।
তথ্যটি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মো. ইফতেখার আলম ভুঁইয়া জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
খখ/প্রিন্স


