কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে প্রাণ হারালেন বাবা-ছেলে

thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলীস্থ সায়মন বিচ পয়েন্টে গোসলে নেমে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন বাবা ও ছেলে।

thai foods

তারা হলেন— রাজশাহীর বাসিন্দা শাহীনুর রহমান (৬০) এবং তার ছেলে সিফাত (২০)। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের বরাতে জানা যায়, সৈকতের সায়মন বিচ পয়েন্টে গোসলে নামার পর বাবা ও ছেলে হঠাৎই স্রোতের টানে ভেসে যাচ্ছিলেন। তখন সৈকতে কর্তব্যরত সিসিএফ লাইফগার্ড সদস্যরা বিষয়টি দেখে দ্রুত উদ্ধারে এগিয়ে যান।

লাইফগার্ড দলের জ্যেষ্ঠ সদস্য সাইফুল্লাহ সিফাত জানান, দুজনকেই দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরই দুজনই অতিরিক্ত রক্ত বমি করতে থাকেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ গুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, তারা রাজশাহী থেকে কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এর আগে, রবিবার বিকেলে লাবণী পয়েন্টে গোসলে নেমে মোহাম্মদ রাজিব নামে চট্টগ্রামের এক যুবকের মৃত্যু হয়। শনিবার সৈকতের শৈবাল পয়েন্টে মাছ ধরতে গিয়ে ভেসে যান এক পর্যটক ও স্থানীয় এক বাসিন্দা। পরে দুজনের মরদেহ উদ্ধার করেন লাইফগার্ডের কর্মীরা।

খখ/মো মি

আগে“২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিনে জাতীয় সংসদ নির্বাচন”-প্রধান উপদেষ্টা
পরেচট্টগ্রামের পটিয়ায় সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল চাচা-ভাতিজার