বইমেলা শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ পর্যন্ত 

Oplus_131072
thai foods

খাসখবর সাহিত্য সংস্কৃতি ডেস্ক: অবশেষে অমর একুশে ফেব্রুয়ারির বইমেলার তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চলবে ১৫ মার্চ পর্যন্ত। 

thai foods

আজ বুধবার (১৮ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম জানান, প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ কিছু সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, বইমেলা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। মেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না। এবারের বইমেলায় স্টল ভাড়া দিতে হবে না প্রকাশকদের।

সাধারণত ১ ফেব্রুয়ারি মেলা শুরু হলেও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসের বাস্তবতায় এই পরিবর্তন আনা হয়।

বাংলা একাডেমি জানিয়েছিল, নির্বাচনের কারণে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মেলা শুরু করা সম্ভব হয়নি এবং ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে। রমজানে পাঠক সমাগম কমার আশঙ্কায় মেলার সময় ২৫ দিনে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত হয়।

পরে, ঈদের পর মেলার আয়োজন করার দাবি জানায় তিন শতাধিক প্রকাশকদের প্ল্যাটফর্ম ‘প্রকাশক ঐক্য’।

খখ/মো মি

আগেবিটিভি চট্টগ্রাম কেন্দ্রের একুশের বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’
পরে“যাঁরা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, সবার অধিকার সমান”-প্রধানমন্ত্রী