কুমার মণিদীপ্ত, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম রেঞ্জ অফিসের ইন্সপেক্টর মো. রবিউল হককে।
গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান স্বাক্ষরিত এক আদেশে চট্টগ্রাম রেঞ্জ অফিসের ইন্সপেক্টর মো.রবিউল হককে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়।
একই সাথে বাঁশখালী থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহকে এসপি অফিসে সংযুক্ত করা হয়েছে।
একই আদেশে চট্টগ্রাম রেঞ্জ অফিসের ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল হালিমকে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে পদায়ন করা হয়।
গত ২ মে (শনিবার) বাঁশখালী থানায় যোগদান করে বিদায়ী ওসি মো. খালেদ সাইফুল্লাহ কাছ থেকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক দায়িত্বভার গ্রহণ করেন।
জুলাই বিপ্লবের পর গত ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ইন্সপেক্টর মো. রবিউল হক দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছর ৩ মাসের অধিক সময় তিনি সুনামের সাথে এবং সফলভাবে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।
চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় যোগদানের পর ওসি মো.রবিউল হক এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সাফল্যজনক কর্মকাণ্ডের জন্য পরপর চারবার জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হন।
তৎকালীন চাঁদপুর জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মতলব উত্তর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে চোর-ডাকাত, অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতাসহ নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি মো.রবিউল হক একাধিকবার পুরস্কৃত হন।
গত ২০২৫ সালের ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে ওসি মো.রবিউল হককে শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় পদায়ন করা হয়।
২০২৫ সালের ৮ ডিসেম্বর ডামুড্যা থানার ওসি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দীর্ঘ ৪ মাসেরও অধিক সময় ওসি মো.রবিউল হক ডামুড্যা থানায় সফলতার সাথে দায়িত্ব পালন শেষে চট্টগ্রাম রেঞ্জ অফিসে বদলি হয়ে আসেন। এরপর তাকে বাঁশখালী থানায় ওসি হিসাবে করা হয়।
বাঁশখালী থানার নতুন ওসি মো. রবিউল হক ইতিপূর্বে চাঁদপুর জেলার মতলব উত্তর থানা ও শরীয়তপুর জেলার ডামুড্যা থানার অফিসার ইনচার্জ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন ছাড়াও তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানা ও সিলেটের মৌলভী বাজার সদর থানায় ওসি (তদন্ত) হিসাবে দায়িত্ব পালন করেন।
ফেনী জেলার সদর উপজেলার কৃতি সন্তান বাঁশখালী থানার নতুন ওসি মো. রবিউল হক পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে চট্টগ্রাম রেঞ্জের চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম জেলা এবং সিলেট রেঞ্জের মৌলভীবাজার জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
নতুন ওসি মো. রবিউল হক বাঁশখালী থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
খখ/মো মি


