ঈদুল আজহায় সরকারি ছুটি ৭ দিন   

Oplus_131072
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি বাড়িয়ে টানা সাত দিন নির্ধারণ করেছে সরকার।

thai foods

বৃহস্পতিবার (৭ মে) রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে এই দীর্ঘ ছুটি সমন্বয়ের জন্য ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ২৩ ও ২৪ মে সরকারি অফিসগুলো খোলা থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং ঈদের আনন্দকে আরও স্বাচ্ছন্দ্যময় করতেই টানা ৭ দিনের এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ছুটির ফলে সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ কিছুটা ভাগ হয়ে যাবে বলে আশা করছে সরকার। এছাড়া দীর্ঘ ছুটিতে কর্মজীবী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন বলেও মনে করছে সংশ্লিষ্টরা। সরকারের এই সিদ্ধান্তে ঈদযাত্রা ও উৎসব উদযাপনে স্বস্তি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ এই ছুটির ফলে ঘরমুখী মানুষের ভিড় যেমন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, তেমনি কর্মজীবীরাও পরিবার-পরিজনের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন। এটি এবারের ঈদুল আজহার উদযাপনে এক নতুন মাত্রা যোগ করবে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের বায়েজিদে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত, এক শিশু গুলিবিদ্ধ