চট্টগ্রামের ফয়’স লেকের হোটেল কক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর ফয়’স লেক এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

thai foods

সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে চিড়িয়াখানা গেটসংলগ্ন ‘রয়েল পার্ক’ নামের একটি হোটেলের কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতরা রবিবার (৩১ মে) রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে উঠেছিলেন।

জানা গেছে, রিপন ও সোনিয়া নগরীর লালখান বাজার ঢেবার পাড়ের বাসিন্দা; রিপন ভ্যানে ফল বিক্রি করেন ও সোনিয়া গৃহকর্মীর পেশায় ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

ওসি মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে তারা স্বামী-স্ত্রী। তাদের বাসা জিইসি মোড়সংলগ্ন কুসুমবাগ আবাসিক এলাকার ডেবারপাড়ে। খবর পেয়ে তাদের স্বজনরাও ঘটনাস্থলে এসেছেন।’

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, রবিবার রাতে ওই নারী ও পুরুষ রয়েল পার্ক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্টারে নিহত পুরুষের নাম মোহাম্মদ রিপন উল্লেখ করা হয়েছে। সেখানে তার বাবার নাম মিরাজ আলী এবং মায়ের নাম সাহারা খাতুন লেখা রয়েছে।

অন্যদিকে, কক্ষ থেকে উদ্ধার হওয়া একটি জাতীয় পরিচয়পত্র থেকে নিহত নারীর নাম সোনিয়া বলে জানা গেছে।

তবে কী কারণে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

খখ/মো মি

আগে“জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না”-স্বরাষ্ট্রমন্ত্রী
পরেআওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন