চট্টগ্রামের হাটহাজারীতে অপহৃত কিশোরী  উদ্ধার, দুই আসামি গ্রেফতার

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে এক কিশোরী অপহরণ মামলার ভিকটিম সুমাইয়া হাসান (১৩) কে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

thai foods

এবিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান।

পুলিশ জানায়, হাটহাজারী মডেল থানার মামলা নং-১৪, তারিখ ৯ জুন ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এর ৭/৩০ ধারায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ২ ও ৩ নম্বর আসামি মো. নুরুল আলম (৩০) ও মো. শাহাদাত হোসেন (২২)-কে গ্রেফতার করা হয়েছে।

ভিকটিম সুমাইয়া হাসান (১৩) 

মামলার এজাহার অনুযায়ী, ভিকটিম সুমাইয়া হাসান (১৩) ঈদের ছুটিতে নানার বাড়ি থেকে মায়ের বাড়িতে বেড়াতে আসে। গত ৮ জুন দুপুরে নিজ বাড়ির সামনে থেকে পূর্বপরিকল্পিতভাবে পলাতক আসামি রবিউল আলম সহযোগীদের সহায়তায় মোটরসাইকেলে করে তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

মামলার তদন্তকালে সীতাকুণ্ড থানা পুলিশের সহযোগিতায় গত ১৩ জুন সীতাকুণ্ডের ডাচ-বাংলা রোড এলাকায় ২ নম্বর আসামি নুরুল আলমের বাসা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। একই অভিযানে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার বিষয়ে তথ্য দিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

খখ/মো মি

আগেজমকালো উদ্বোধনী আয়োজনে পর্দা উঠলো ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের
পরেচট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা: রায়হানকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে মামলা