চট্টগ্রামে ১৫৭ আইফোন-মোবাইল উদ্ধার, আইএমইআই  নম্বর চেঞ্জের কারিগরসহ চক্রের ৫ সদস্য আটক

কোতোয়ালি থানা পুলিশের অভিযান 
Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করে বাজারজাত করার অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

thai foods
ওসি জায়েদ নূরের নেতৃত্বে ‘টিম কোতোয়ালি’

অভিযানে বিপুল পরিমাণ মোবাইল ফোন, ল্যাপটপ, সিমকার্ড, নগদ অর্থ এবং আইএমইআই পরিবর্তনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মনি (৫২), চক্রের মূলহোতা মুহাম্মদ সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেল (৩৫), আবু সাঈদ (৩৪), মো. শামীম (২৪) এবং সাইফুল ইসলাম (১৯)।

পুলিশ জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে জাহাঙ্গীর মনিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের নন্দনকানন আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মূলহোতা সোহেল উদ্দিনসহ অপর চারজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ২৪টি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৫৭টি মোবাইল ফোন, পাঁচটি ল্যাপটপ, ২০১টি সিমকার্ড, ৪৪৫টি মোবাইল কেসিং, মাইক্রোস্কোপ, চার্জার, মাল্টিপ্লাগ, আইএমইআই পরিবর্তনের মেশিন ও অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া নগদ এক লাখ এক হাজার পাঁচশত টাকাও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রের সদস্যরা বিভিন্ন চোর ও ছিনতাইকারী দলের কাছ থেকে কম দামে মোবাইল ফোন সংগ্রহ করত। পরে বিশেষ সফটওয়্যার ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ফোনগুলোর আইএমইআই নম্বর এবং বাহ্যিক কেসিং পরিবর্তন করে সেগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

এ ঘটনায় কোতোয়ালী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

‘টিম কোতোয়ালি”

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, গ্রেপ্তার সোহেল উদ্দিনের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। জাহাঙ্গীর মনির বিরুদ্ধে রয়েছে চারটি মামলা। এছাড়া আবু সাঈদের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

 

খখ/মো মি

আগেতিন যুগ পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল
পরে“হিন্দুরা মন্দিরে মূর্তি বানাবে, মুসলমানরা মসজিদ বানাবে—সমস্যা কোথায়?”-সংসদে ফজলুর রহমান