চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশের অভিযান: সন্ত্রাস বিরোধী আইনে ৩ জন আসামী গ্রেফতার

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৩ জন আসামীকে গ্রেফতার করেছে।

thai foods

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন।

গ্রেফতার আসামীরা হলেন মো. হোসেন (২৪) (পদবী-বোয়ালখালী পৌর যুবলীগ নেতা) পিতা- মৃত নুরুল আলম-স্থায়ী: (চাঁন্দারপাড়া, (সিরাজুল ইসলাম মেম্বারের বাড়ী), ৯নং ওয়ার্ড, বোয়ালখালী পৌরসভা,  ইমন (১৯) (পদবী-বোয়ালখালী থানাধীন পোপাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারী), পিতা-মো. তৈয়ব, গ্রাম-পোপাদিয়া (কোরবান আলীর বাড়ি), ১নং ওয়ার্ড, ৬নং পোপাদিয়া ইউনিয়ন, উপজেলা/থানা- বোয়ালখালী, আব্দুস সোবহান প্রকাশ-ফোরকান (৫৫) (পদবী-বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ সদস্য), পিতা-মৃত মোহাম্মদ আলী দফদার,  গ্রাম-পোপাদিয়া (মোঃ আলী দফাদার বাড়ি), ৬নং ওয়ার্ড, ৬নং পোপাদিয়া ইউনিয়ন,সর্ব থানা-বোয়ালখালী, সর্বজেলা-চট্টগ্রাম।

পুলিশ জানায়, গত ২২ অক্টোবর বোয়ালখালী থানার ওসি মো. মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. নুরুল আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বোয়ালখালী থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  বোয়ালখালী থানার মামলা নং-০৭,  (তাং- ২১/১০/২০২৬ ইং, ধারা- ৬(১)/৬(২)/৭/৮/৯/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯) এর এজাহারনামীয় আসামী মো. হোসেন (২৪), ইমন (১৯), আব্দুস সোবহান প্রকাশ-ফোরকান (৫৫)কে গ্রেফতার করা হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে আসামীদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খখ/মো মি

আগেককরোচ জনতা পার্টি দমাতে এবার লাল হিট জনতা পার্টি
পরেমেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শাহজালাল রুমি, ছেড়েছেন গাজীপুর