সিএমপির ডবলমুরিং থানা পুলিশের অভিযান: ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার, ছোরা ও কিরিচ উদ্ধার 

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: সিএমপির ডবলমুরিং থানা পুলিশের অভিযান চালিয়ে  ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত ২টি স্টিলের তৈরি ধারালো  টিপ ছোরা ও ১টি লোহার কিরিচ উদ্ধার করা হয়েছে।

thai foods

গত ২২ অক্টোবর রাত পৌনে ৩টার দিকে ডবলমুরিং মডেল থানাধীন সুপারি ওয়ালাপাড়াস্থ বউ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার অপারেশন অফিসার এসআই মহসিন উদ্দিন রুবেল।

পুলিশ জানায়, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে ওই সময় এবং স্থানে অভিযান চালিয়ে  ছিনতাই চক্রের ৩ সদস্য মো. রাসেল প্রকাশ চেগা রাসেল (২৩), মো. শরীফ (২৪) ও মো. শাহাদাত প্রকাশ সাকা (২৫)কে ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত ২টি স্টিলের তৈরি ধারালো  টিপ ছোরা ও ১টি লোহার কিরিচসহ গ্রেফতার কর হয়েছে।

অভিযানে অংশ নেন এসআই কাজী আবিদ হোসেন, আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবিনুল ইসলাম, এএসআই হিরু মিয়া, এএসআই কামাল হোসেন-১, এএসআই কামাল হোসেন-২, এএসআই মু. কামরুল হাছান।

খখ/মো মি

আগেচট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশের অভিযান: সন্ত্রাস বিরোধী আইনে ৩ জন আসামী গ্রেফতার
পরেমেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শাহজালাল রুমি, ছেড়েছেন গাজীপুর