খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপি’র সদরঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলাসহ ১৪ মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারি রফিককে গ্রেফতার করেছে।
গ্রেফতার আসামী মোঃ রফিক প্রকাশ রবিউল (৫১), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন গাছুয়া এলাকার আলু ব্যাপারীর বাড়ীর মৃত সাইদুল হকের ছেলে। বর্তমানে তিনি নগরীর পাহাড়তলী, পতেঙ্গা, আকবর শাহ, ডবলমুরিং ও সীতাকুণ্ড থানা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন।
পুলিশ জানায়, গত ১০ নভেম্বর দিবাগত রাত সাড়ে বারোটার সময় সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ’র নেতৃত্বে অভিযান চালিয়ে সিএমপির সদরঘাট থানার মামলা নং-০৬, তারিখ-০৮/১১/২০২৬ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর ঘটনায় জড়িত আসামী মোঃ রফিক প্রকাশ রবিউলকে গ্রেপ্তার করা হয়।
সদরঘাট থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ জানান, গ্রেপ্তার রফিক একজন দুর্ধর্ষ ছিনতাইকারি। রেকর্ড পত্র যাচাই করে নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন অপরাধের ১৪ টি মামলা পাওয়া যায়।
গ্রেফতার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খখ/মো মি


