সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযান:  ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ টাকাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপি’র সদরঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

thai foods

পুলিশ জানায়, সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ’র নেতৃত্বে এসআই মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ৯ নভেম্বর পৌঁনে ২টার সময় সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি কামাল গেইট সংলগ্ন হাজী মুসা লেইন (প্রেম গলি) এর মুখে পাঁকা রাস্তার উপর হতে আসামী মোঃ হুমায়ুন কবির (৩৮) ও মোঃ পরান মিয়া (২৫)কে গ্রেফতার করে। গ্রেফতার আসামীদের হেফাজত হতে ১০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খখ/মো মি

আগে‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি
পরে‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? বলেই শ্রমিক লীগ কর্মীকে চড় এনসিপি নেত্রী তানিয়া আমিনের