৪র্থ বিয়েতে পা দিচ্ছেন নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়!

thai foods

আদিত্য মোহনঃ বিনোদন ডেস্ক➤ ৪র্থ বিয়েতে পা দিতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বর আর কেউ নয় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী- অর্থাৎ শ্রাবন্তীর নতুন প্রেমিক।

thai foods

সূত্র মতে, বছর খানেক আগে থেকেই তাদের প্রেম-পর্ব শুরু হয়। এখন দুর্বার গতিতে চলছে প্রেম-পর্ব। এদিকে জন্মদিনে নতুন প্রেমিককে দামি আংটি উপহার দিলেন শ্রাবন্তী।

বছর ধরে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে সাংসরিক জীবন সুখের যাচ্ছে না রোশন সিংয়ের। কিছুদিন আগে সংসার টিকিয়ে রাখতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোশন। কিন্তু অভিনেত্রীর মন জুড়ে এখন নাকি রয়েছেন অন্য কেউ। শ্রাবন্তীর প্রেমিক হিসেবে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর নাম আগেই শোনা গিয়েছিল। এবার এক উপহারের সেই জল্পনা আরও জোরালো হলো।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই শ্রাবন্তী-অভিরূপের সম্পর্কের গুঞ্জন নিয়ে সরগরম টালিপাড়া। সেই সময় শোনা গিয়েছিলো, পেশায় ব্যবসায়ী অভিরূপ বাইপাসের ধারে শ্রাবন্তীর বাসার পাশে থাকে। প্রথমে শুধুই বন্ধু ছিলেন শ্রাবন্তী-অভিরূপ। পরে তা ভালবাসায় পরিণত হয়। ভোটের সময় শ্রাবন্তীর প্রচারপর্বেও নাকি সঙ্গ দিয়েছিলেন অভিরূপ নাগ চৌধুরী।

সম্প্রতি অভিরূপ নিজের ফেসবুক প্রোফাইলে হীরার আংটি পরা হাতের ছবি পোস্ট করেন। ক্যাপশনে ভালবাসার ইমোজি দিয়ে লেখেন, ‘জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির থেকে পাওয়া উপহার। ধন্যবাদ।’

অভিরূপের জন্মদিনে তাকে এই বিশেষ উপহারটি দিয়েছেন শ্রাবন্তী। যাতে শব্দের পর ভালবাসার চিহ্ন দেওয়া রয়েছে।

শ্রাবন্তী-অভিরূপের বিয়ের বিষয়টি এখন সময়ের ব্যাপার। যে কোনো সময়
অভিরূপের সঙ্গে সাত পাঁকে বাঁধা পরতে পারেন এই রূপবতী নায়িকা। অর্থাৎ ৪র্থ বিয়েতে বসবেন শ্রাবন্তী।

অভিনয় জীবন শুরু করার কয়েক বছর পর ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেন শ্রাবন্তী। ২০১৬ সালে দু’জনের ডিভোর্স হয়। রাজীব-শ্রাবন্তী দম্পতির সংসারে রয়েছে একমাত্র ছেলে ঝিনুক। ঝিনুক তার মায়ের কাছেই থাকে। এরপর ২০১৬ সালেই মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি।

এরপর ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন এই অভিনেত্রী। কিন্তু গত বছরের নভেম্বর থেকেই দু’জনের তিক্ততার খবর প্রকাশ্যে আসে। তারপর থেকে আলাদাই থাকেন রোশন-শ্রাবন্তী। রোশন শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাইলেও শ্রাবন্তীর নাকি তেমন কোনও ইচ্ছেই নেই। শ্রাবন্তী তাই নতুন করে সংসার বাঁধার স্বপ্নে বিভোর!

খাসখবর/মো মি

আগে‘দাম্পত্য কলহে অতিষ্ঠ হয়ে ত্ব-হা আদনান স্বেচ্ছায় আত্মগোপনে গিয়েছিলেন’- ডিবি পুলিশ
পরেচট্টগ্রামে এসেছে সিনোফার্মের ৯১ হাজার ২০০ টিকা, আজ থেকে চমেকে টিকার প্রয়োগ শুরু!