চট্টগ্রামে এসেছে সিনোফার্মের ৯১ হাজার ২০০ টিকা, আজ থেকে চমেকে টিকার প্রয়োগ শুরু!

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ চট্টগ্রামে পৌঁছেছে সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা। আজ শনিবার (১৯ জুন) থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ টিকাকেন্দ্রে টিকার প্রয়োগ শুরু হবে। এক্ষেত্রে মেডিকেল শিক্ষার্থীরা টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন।

thai foods

চীনের সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ করোনার (কোভিড-১৯) টিকা চট্টগ্রামে এসে পৌঁছেছে। শুক্রবার সকাল সাতটায় সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি তার দপ্তরে টিকাগুলো গ্রহণ করেন।

সিনোফার্মের এই টিকাগুলো একটি ফ্রিজার ভ্যানে করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কক্ষে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল শনিবার(১৯ জুন) থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ টিকাকেন্দ্রে টিকার প্রয়োগ শুরু হবে। মেডিকেল শিক্ষার্থীরা টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন।’

চীন সরকারের উপহারের প্রথম দফার ৫ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা ১২ মে ঢাকায় আসে। দ্বিতীয় দফায় ১৩ জুন ৬ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে।

এর আগে দুই দফায় চট্টগ্রামে প্রায় ৮ লাখ টিকা এসেছিল। আগে আসা টিকাগুলো ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড দিয়ে গত ফেব্রুয়ারিতে সারা দেশে গণ টিকাদান শুরু হয়।

খখ/মো মি

আগে৪র্থ বিয়েতে পা দিচ্ছেন নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়!
পরে‘করোনা কালেও বাংলাদেশ শ্রীলঙ্কা ও সুদানকে ঋণ সহায়তা দিয়েছে’-ওবায়দুল কাদের