আসামের কামাখ‌্যা মন্দিরে পূজা দিলেন সারা আলী খান!

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤ আসামের কামাখ‌্যা মন্দিরে পূজা দিয়েছেন বলিউডে টিনএজ ক্রেজ তারকা সারা আলী খান! এই সারা আলী খান হলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে।

thai foods

রবিবার (১১ জুলাই) আসামের কামাখ‌্যা মায়ের মন্দিরে পূজো দেন তিনি। তারই কিছু কিছু ছবি সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করেন সারা। হিন্দু রীতিতে, পূজারির বেশে পূজো অর্চনা করার ছবি প্রকাশ করেন আইডিতে। এরপর বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের কুর্তি-পাজামা পরেছেন সারা আলী খান। আর তার গলায় ঝুলছে আসামের বিখ্যাত ও পারম্পরিক পোশাক গামছা। ছবির ক‌্যাপশনে তিনি লিখেছেন, ‘কামাখ‌্যা মন্দির, গুয়াহাটি, আসাম। শান্তি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা।’

সারা আলী খানের এসব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করার পর নেটিজেনদের অনেকে কুৎসিত আক্রমণ যেমন করছেন, তেমনি আবার অনেকে সাইফকন‌্যাকে জানিয়েছেন ভালোবাসাও। কেউ কেউ সারা আলী খানের ধর্ম বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন। এ নিয়ে চলছে তর্ক-বিতর্ক।

গত বছর ‘আতরাঙ্গি রে’ সিনেমার শুটিংয়ের জন্য মুম্বাইয়ে গিয়েছিলেন সারা আলী খান। তার সঙ্গে ছিলেন তার মা অমৃতা সিং। শুটিংয়ের ফাঁকে কাশি বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতিতে অংশ নেন সারা আলী খান। কিন্তু তার মন্দির দর্শন নিয়ে আপত্তি তুলেছিল কাশি বিকাশ সমিতি। তারা দাবি করেছিল—সারা আলী খান হিন্দু নন। এ নিয়েও সেসময় বিতর্ক তৈরি হয়েছিলো।

খখ/মো মি

আগেজাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা হলেন বাংলা একাডেমির মহাপরিচালক
পরেশুরু হলো ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব