জাতীয় ঈদগাহে হবে না ঈদুল আজহার জামাত

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক ➤ এবারও জাতীয় ঈদগাহে হচ্ছে না ঈদুল আজহার  জামাত।

thai foods

করোনা পরিস্থিতির কারণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে না ঈদের জামাত। বুধবার ( ১৪ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনার কারণে জনসমাগম এড়াতে এবছর জাতীয় ঈদগাহে ঈদের জামাত বাতিল করা হয়েছে। এছাড়া এলাকাভিত্তিক ছোট ছোট জামাতগুলো অনুষ্ঠিত হবে। তবে করোনা সংক্রমণের কথা চিন্তা করে আমরা সেটাও নিরুৎসাহিত করছি।

উল্লেখ্য, করোনার কারণে গত বছরেও জাতীয় ঈদগাহে ঈদের জামাত বাতিল করা হয়েছিল। আর এই বছরের ঈদের জামাত বাতিল হওয়ায় ডিএসসিসির প্রায় এক কোটি টাকার মতো ব্যয় বেঁচে যাবে।

খখ/মো মি

আগেকরোনা ভ্যাকসিন নিতে নিবন্ধিত হয়েছেন ৯৮ লাখ মানুষ
পরেটিকার বয়সসীমা ১৮ বছর করার সুপারিশ