খাসখবর মহামারী ডেস্ক➤ করোনাভাইরাসের প্রকোপ কমছে না। দেশে করোনায় ১দিনে আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে, করোনা শনাক্ত হয়েছে ১২২৩ জনের শরীরে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ২৭৮ জনে। এর আগে, ১১ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে টানা পাঁচদিন দুই শতাধিক মৃত্যু দেখলো দেশ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ২৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।
গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৬০৪ জনের নমুনা সংগ্রহ করা হলেও ৪৪ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৯৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ০৫ হাজার ৮০৭ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬২৭ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০ টি, জিন এক্সপার্ট ৫০টি, র্যাপিড অ্যান্টিজেন ৪৪৭টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৬ হাজার ৬০৪ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৯৪১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৪৪ হাজার ৪২০টি।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২২৬ জনের মধ্যে ১০০ বছরের বেশি বয়সী দুইজন। ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয়জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন ও ০ থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪০ জন ও মহিলা ৮৬ জন। যাদের মধ্যে বাসায় ২০ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪২ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৫২ জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে পাঁচজন, রংপুর বিভাগে ১৩ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
খখ/মো মি


