মাশরাফির রেকর্ড কেড়ে নিলেন তামিম ইকবাল!

thai foods

খাসখবর খেলা ডেস্ক➤ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজার রেকর্ড কেড়ে নিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

thai foods

সর্বশেষ গোল্ডেন ডাক’মেরে মাশরাফিকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন তামিম ইকবাল। এই পিছিয়ে পড়লো মাশরাফি বিন মোর্তুজা।

ক্রিকেটে শূন্য রানের পরিভাষা হলো গোল্ডেন ডাক। অর্থাৎ কোন রান না করে আউট হওয়াকেই বলে গোল্ডেন ডাক। এটি এমন একটি ব্যাপার, কোন ব্যাটসম্যানই চান না নিজের নামের পাশে যোগ করতে। অথচ এমনই একটি রেকর্ডে নাম উঠলো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি গোল্ডেন ডাকের মালিক এখন তামিম।

শুক্রবার(১৬ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে শূন্য রানে আউট হয়ে অযাচিত এই রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই অভিজ্ঞ ওপেনার। ক্রিকেটের সবধরণের সংস্করণ মিলিয়ে এ নিয়ে তামিম শূন্য রানে আউট হলেন ৩৪ বার! এর আগে এটি ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজার দখলে। ২৬২ ইনিংসে ৩৩ বার ‘গোল্ডেন ডাক’ মেরেছেন মাশরাফিবিন মোর্তুজা।

মাশরাফি ছাড়া এই তালিকায় শীর্ষ ৫-এ থাকা বাকি সবাই বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের তালিকায়ও থাকবেন। তালিকায় ৩-এ আছেন মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেটে ৩১০ ইনিংসে তিনি ‘ডাক’ মেরেছেন ৩১ বার। এরপরই আছেন মুশফিকুর রহিম। ৪২৮ ইনিংসে তিনি শূন্য রানে আউট হয়েছেন ২৬ বার। ২০৪ ম্যাচে ২৫ বার ডাক মেরেছেন আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

এ তো গেল সব ফরম্যাট মিলিয়ে হিসাব। ওয়ানডে ক্রিকেটেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ডাক মারার রেকর্ডটি তামিমের। এ নিয়ে একদিনের ক্রিকেটে ১৯ বার শূন্য রানে আউট হলেন তিনি। এর আগে হাবিবুল বাশারের এই রেকর্ডটি ছিলো।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে আরও ২২৬ জনের মৃত্যু, শনাক্ত ১২২৩
পরেআইসিইউতে গণসংগীতশিল্পী ফকির আলমগীর