খাসখবর মহামারী ডেস্ক➤ জাপান থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার টিকা দেশে এসে পৌঁছেছে।
শনিবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে টিকা বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ-উল আহসান।
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে উপহার হিসেবে এ টিকা পাওয়া গেলো। আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও ৬ লাখ টিকা আসবে।
এর আগে জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টিকা বহনকারী বিমান নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। ইতিমধ্যে জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে।
খখ/মো মি


