‘কাল বা পরশুর মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে’-স্বাস্থ্যমন্ত্রী 

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অবশেষে অনিশ্চয়তা কাটছে। আগামীকাল(১ আগস্ট) অথবা পরশু থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

thai foods

শনিবার (৩১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ৭ লাখ ৮১ হাজার টিকা গ্রহণের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে উপহার হিসেবে এ টিকা পাওয়া গেলো। আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও ৬ লাখ টিকা আসবে।

গত ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে করোনার অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা দেওয়া শুরু হয়। কিন্তু টিকা স্বল্পতায় মাঝপথে বন্ধ হয়ে যায়।
জাপান থেকে উপহারের প্রায় ৮ লাখ ডোজ আস্ট্রাজেনেকার টিকা আসায় এঅনিশ্চয়তা কাটলো।

খখ/মো মি

আগেদেশে আসলো অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ টিকা
পরে‘মানুষের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি’-ড. হাছান মাহমুদ