“দেশে আওয়ামীলীগের বিকল্প আওয়ামী লীগই”-ড. হাছান মাহমুদ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤সদ্য সমাপ্ত চতুর্থ ধাপের ইউপি নির্বাচন নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এই নির্বাচনই প্রমাণ করে দেশে আওয়ামীলীগের বিকল্প আওয়ামী লীগই, অন্য কেউ নেই।

thai foods

তিনি আরও বলেন, এবার দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হচ্ছে। এখানে আমরা দেখছি বেশিরভাগ ইউপিই আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।এরপরের অবস্থানের আছেন আওয়ামীলীগের বিদ্রোহীরা। এর পরে আছে বিএনপি। তারা দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে তাদের প্রার্থী ছিল। তাদের মধ্যে মাত্র কয়েকজন জয় পেয়েছেন। এই নির্বাচনই প্রমাণ করে দেশে আওয়ামীলীগের বিকল্প আওয়ামী লীগই, অন্য কেউ নেই।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির চিকিৎসকদের তত্বাবধানেই বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন তার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে।

তথ্যমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার চিকিৎসা সরকারি হাসপাতালে বঙ্গবন্ধু মেডিক্যালে হওয়ার কথা। কিন্তু তিনি অনেকটা মুক্তভাবে থাকছেন।

বিএনপির চিকিৎসকদের তত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে কোনো অবনতি ঘটলে দায় তাদেরই নিতে হবে।

খখ/মো মি

আগেকক্সবাজারে নারী পর্যটককে ধর্ষণের ঘটনায় মূলহোতা আশিক গ্রেফতার
পরে“৪০১ ধারায় বিবেচনা করার কোনো সুযোগ নেই”-আইনমন্ত্রী