খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রাম জেলাধীন চন্দনাইশ থানা পুলিশের পৃথক অভিযানে ১জন আসামিসহ ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং সাজাপ্রাপ্তসহ ৪ জন
পরোয়ানাভূক্ত আসামিকে করা হয় গ্রেফতার।
এ তথ্য নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।
ওসি আনোয়ার হোসেন বলেন, বিশেষ অভিযান চালিয়ে চন্দনাইশ থানার পৃথক টিম ১জন আসামিসহ ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, চন্দনাইশ থানার এস আই শ্রী অজয় চক্রবর্তীর নেতৃত্বে সংগীয় এএসআই এলপন চাকমা, এএসআই নিতেন তালুকদারসহ একদল পুলিশ গত ৩০ মার্চ রাত পৌনে ৩টায় চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়ায় অভিযান চালায়। ওই অভিযানে উত্তর গাছবাড়িয়ায় ১নং ওয়ার্ডের সড়ক ও জনপদ বিভাগের অফিসের সামনে থেকে ১ জন আসামিসহ ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত আসামি হলো, মো. আইয়ুব (৩৪), পিতা-মৃত আব্দুস ছালাম, (প্রকাশ সেলিম) মাতা-দিলদার বেগম, সাং পশ্চিম লাহার পাড়া, জেলগেট, ১নং ওয়ার্ড, (নতুন জেলগেটের সামনে), ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার সদর উপজেলা, কক্সবাজার।
গত ৩০ মার্চ রাত ৮টা থেকে ভোর ৮টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে ২টি জিআর সাজা,২টি জিআর, ৫টি সিআর পরোয়ানাভূক্ত আসামি মো.বাবুল (৪৫), (পিতা-মৃত নজির আহমদ)কে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও ২টি সিআর পরোয়ানাভূক্ত আসামি মো. আবু তালেব (৪০), পিতা-মৃত ভেট্টা মিয়া, উভয় সাং পূর্ব ধোপাছড়ি (শংখকূল), ধোপাছড়ি ইউনিয়ন, ১টি সিআর পরোয়ানাভূক্ত আসামি মো.ইয়াকুব আলী (২৮), পিতা-একরাম আলী এবং ১টি সিআর পরোয়ানাভূক্ত আসামি কহিনু আক্তার, পিতা-একরাম আলী, উভয় সাং সাতবাড়িয়া (৭নং ওয়ার্ড) সর্ব থানা- চন্দনাইশ, চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামিদের স্ব স্ব মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়।
খখ/মো মি


