“আমরা বিচারহীনতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি”-প্রধানমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤নিম্নআদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বিচারহীনতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি। বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু ছিল। সে অবস্থা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। 

thai foods

বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২ তলা ভবন ‘বিজয় ৭১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা যারা আপনজন হারিয়েছিলাম, আমাদের কোনো অধিকার ছিল না বিচার চাওয়ার। এমনকি আমি বাংলাদেশে ফিরে এসে মামলা করার চেষ্টা করেছি। কিন্তু মামলা করতে দেওয়া হয়নি। কারণ ইন্ডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হয়েছে খুনিদের।’

তিনি বলেন, বিচারহীনতার একটি সংস্কৃতি দেশে চালু করা হয়েছিল। সে অবস্থার পরিবর্তন করতে পেরেছি তখন, যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসেছি। সেখানে অনেক বাধা অনেক কিছুই আমাদের মোকাবিলা করতে হয়েছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই বিচারকদের সাহসী পদক্ষেপের জন্য।

বিচার বিভাগের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আইন বিশ্ববিদ্যালয় তৈরির পদক্ষেপ আমরা নেব। এ বিষয়ে আপনাদের পরামর্শ নিতে হবে। কারিকুলাম কী হবে, সেটি ঠিক করতে হবে।’

এ সময় আইন ও বিচার বিভাগে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। নতুন আদালত ভবন যেমন করা হচ্ছে, একইসঙ্গে আইনজীবীদের জন্যও ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

খখ/মো মি

আগে“দেশে এখন ২ লাখ টাকায় কিডনি ট্রান্সপ্লান্ট করা যায়”-ডা. কামরুল ইসলাম
পরেচন্দনাইশ থানা পুলিশের অভিযানঃ ৪ হাজার ইয়াবা উদ্ধার, সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেফতার