সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ আর নেই

thai foods

খাসখবর সাহিত্য সংস্কৃতি ডেস্ক➤আবৃত্তিশিল্পী, সংগঠক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ আর নেই। শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

thai foods

মৃত্যুকালে হাসান আরিফের বয়স হয়েছিল ৫৭ বছর। গত ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়ে ফুসফুস ও কিডনির নানা জটিলতা নিয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন এই আবৃত্তিজন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ হাসান আরিফের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

গোলাম কুদ্দুছ বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকে তিনি অসুস্থ ছিলেন। এরপর আর তার শরীরের উন্নতি ঘটেনি। অবশেষে আজ তো চলেই গেলেন।’

তিনি জানান, শনিবার (২ এপ্রিল) সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসান আরিফের মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা হবে।

হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন দীর্ঘ জীবন। আশির দশক থেকে নিজে আবৃত্তি করেছেন এবং আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

খখ/মো মি

আগেচন্দনাইশ থানা পুলিশের অভিযানঃ ৪ হাজার ইয়াবা উদ্ধার, সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেফতার
পরেকরোনায় টানা দুই দিন মৃত্যুশূণ্য, শনাক্ত ৮১