ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য উপহার হিসেবে এক হাজার কিলোগ্রাম ‘আম্রপালি’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

thai foods

শুক্রবার (১৭ জুন) নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কূটনীতিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এ আম পাঠিয়েছেন। আজ (শুক্রবার) ‘কূটনৈতিক চ্যানেল’ (ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়) এর মাধ্যমে এ দুই সম্মানিত ব্যক্তির কাছে আমগুলো পাঠানো হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছর ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে ২ হাজার কিলোগ্রাম ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন।

‘আম্রপালি’ একটি হাইব্রিড জাতের আম, যা মূলত বাংলাদেশের রাজশাহী অঞ্চলে জন্মে। স্বাদ ও রসালো প্রকৃতির জন্য এটি বাংলাদেশে খুবই জনপ্রিয়।

খখ/মো মি

আগেসিলেটে বন্যার কারণে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
পরেবিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারাদেশে রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ