খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর বড় মেয়ে সামিহা
রুদবা চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। অল্প বয়সে, অকালে সবাইকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেছেন।
মাত্র ১৯ বছর বয়সে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে ইন্তেকাল করেন।
সামিহা রুদবা চৌধুরী এ বছর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (ইংলিশ মিডিয়াম) থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বাংলাদেশ এলিমেন্টারি স্কুল থেকে এসএসসি পাস করেছিলেন। জেএসসি ও এসএসসি দুটি পরীক্ষাতেই জিপিএ গোল্ডেন ৫ অর্জন করেছিলেন। তিনি শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই কৃতিত্বের ছাপ রেখেছিলেন।
আজ জোহর নামাজের পর নগরের খলিফাপট্টি বায়তুন নূর জামে মসজিদের সামনে প্রথম এবং আসর নামাজের পর পটিয়া এয়াকুবদণ্ডীর নোয়াজি মুনসী জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সামিহা রুদবাকে দাফন করা হয়েছে।
সামিহা রুদবার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।
শোকবার্তা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সামিহা রুদবা চৌধুরী জেএসসি ও এসএসসি দুটি পরীক্ষাতেই জিপিএ ৫ (গোল্ডেন) অর্জন করেছিলেন।
তিনি শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই কৃতিত্বের ছাপ রেখেছিলেন। আমরা তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
সাংবাদিক নেতৃবৃন্দ সামিহা রুদবার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
খখ/মো মি


