খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ অপরাধ প্রতিরোধে এলাকার মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী, কিশোর অপরাধী, পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।
ওসি আনোয়ার হোসেন বলেন, জনগণের সার্বিক সহযোগিতা ছাড়া থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
চন্দনাইশ থানা আয়োজিত বিট পুলিশিং সভায় তিনি এসব কথা বলেন।
গত ১৯,২০,২১ জুন চট্টগ্রামের চন্দনাইশ থানার ৫ টি বিটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বিট গুলো হলো, 
চন্দনাইশ থানার ২নং পৌরবিট, ১১ নং দোহাজারি পৌর বিট, ৪নং বরকল বিট, কাঞ্চনাবাদ বিট, ও হাশিমপুর বিট।
বিট পুলিশিং সভ্যয় মাদক, গরু চুরিসহ সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের অপরাধ রোধকল্পে সহায়তা করার জন্য উপস্থিত জনগণকে আহবান করা হয়। এছাড়াও গুজব, বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করা হয়।
কোনো স্বার্থেন্বেষি মহল যাতে কোন ধরনের গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলা হয়। এছাড়াও অনলাইনের মাধ্যমে জিডি সংক্রান্ত পুলিশী সেবার ব্যাপারে উপস্থিত জনগণকে অবগত করা হয়।
বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন, চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম।
বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন, স্ব স্ব বিটের কর্মকর্তারা, স্ব স্ব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি।
খখ/মো মি


