চট্টগ্রামের জামায়াত নেতা শামসুজ্জামান হেলালী গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ গ্রেফতারি পরোয়ানা থাকা সত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়ানো চট্টগ্রামের জামায়াত নেতা শামসুজ্জামান হেলালী অবশেষে ধরা পড়লো পুলিশের হাতে।

thai foods

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

শুক্রবার (২৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে চান্দগাঁও থানার একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দীন মজুমদার।

এপ্রসংগে তিনি বলেন, ‘শামসুজ্জামান হেলালীর বিরুদ্ধে ৩ টি মামলায় অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। তাকে একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

সাবেক মেয়র মনজুর আলমের আমলে
শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শুলক বহর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এছাড়াও তিনি জামায়াতে ইসলামির চকবাজার থানার সাবেক আমীর ছিলেন।

খখ/মো মি

আগেবাকলিয়া থানার নতুন ওসি মো. আবদুর রহিম
পরেবহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন