
খাসখবর জাতীয় ডেস্কঃ পদ্মা সেতু হয়ে সড়কপথে আজ গ্রামের বাড়ি গোপালগঞ্জের
টুঙ্গিপাড়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
এর আগে, গণভবন থেকে সকাল ৮টায় রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল পৌনে ৯টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তার গাড়িবহর সেতুতে উঠে যায়।
মূল সেতুতে ওঠার পর প্রধানমন্ত্রীর যাত্রাসঙ্গী হিসেবে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কিছু সময়ের জন্য গাড়ি থেকে নামেন তিনি। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তেও থেমে কিছু সময় অতিবাহিত করেছে প্রধানমন্ত্রীর গাড়িবহর। এসময় পরিবারের অন্য সদস্যরাও সেখানে ছিলেন।
পদ্মা সেতুতে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভাই সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সেলফি তুললেন সায়মা ওয়াজেদ পুতুল। আজ সোমবার (৪ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে এই সেলফি তুলেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।
যাত্রাপথে পদ্মা সেতুতে দাঁড়িয়ে একটি সেলফি তুলেছেন সায়মা ওয়াজেদ পুতুল। সজীব ওয়াজেদ জয় ছবিটি তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।
পরে জাজিরা প্রান্তে যাত্রা বিরতি নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি।
টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীটুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী
সেখানে বিভিন্ন সরকারি কর্মসূচিতেও প্রধানমন্ত্রী অংশ নেন বলে জানিয়েছে তার প্রেস উইং। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় তিনি টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে পদ্মা সেতু হয়ে মাত্র দুই ঘণ্টায় গণভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতু উদ্বোধনের পর সোমবার (৪ জুলাই) সকালে প্রথমবারের মতো সড়কপথে সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় নিজের পৈতৃকনিবাস পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
পৈতৃকনিবাস পরিদর্শন, দোয়া-মোনাজাত শেষে দুপুর আড়াইটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।
এদিন সোমবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি।
সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি বিভিন্ন কর্মসূচিতে যোগ দান শেষে বিকেলে ঢাকায় ফিরেন প্রধানমন্ত্রী।
খখ/মো মি


