খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশের অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে।
গত ৬ আগস্ট চন্দনাইশ থানাধীন ধোপাছড়ি ইউনিয়নের শামুকছড়ি বাজারের ইসমাইলের দোকানের সামনে থেকে আসামিদের গ্রেফতার ও চোলাই মদ উদ্ধার করা হয়।
আসামিরা হলো, চন্দনাইশ থানাধীন হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ ১নং ওয়ার্ডের মো. হারুনুর রশিদের পুত্র মো. মাসুদ প্রকাশ মাসুক(২৫)। একই ইউনিয়নের সৈয়দাবাদ ২নং ওয়ার্ডের মো. নুরুল ইসলামের পুত্র মো. মাহবুবুল আলম(২৬)।
এবিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, চলমান মাদক বিরোধী অভিযানে প্রায় প্রতিদিনই মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার হচ্ছে। ধোপাছড়ি তদন্ত কেন্দ্রের টিম ৩০ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করে। আইনী প্রক্রিয়া শেষে আসামির আদালতে প্রেরণ করা হয়।
খখ/মো মি


