“রাজপথ কার পৈতৃক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ”-ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজপথ কার পৈতৃক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ, রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তা হলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

thai foods

ওবায়দুল কাদের ১২ আগষ্ট (শুক্রবার) তার রাজধানীর বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না।

ঢাকায় বৃহস্পতিবারের জনসভায় বিএনপি নেতারা তাদের কর্মীদের রাজপথ দখলের নির্দেশ দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজপথ কার পৈতৃক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ, কাজেই অতীতের মতো আবারও যদি রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তা হলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

খখ/মো মি

আগে“সেপ্টেম্বর থেকে রাজপথ দখলে নেবে আওয়ামী লীগ”-ড. হাছান মাহমুদ
পরে“বাংলাদেশের মানুষ সুখে আছেন, বেহেশতে আছেন”-পররাষ্ট্রমন্ত্রী