খাগড়াছড়িতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা ও জনসেবায় বিশেষ সম্মাননা প্রদান

জেলার শ্রেষ্ঠ ওসি সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু
Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক,পার্বত্য চট্টগ্রাম ডেস্ক: খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সেপ্টেম্বর-২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

thai foods

গত ৫ অক্টোবর (রবিবার) সাড়ে  ১২টার সময় অনুষ্ঠিত এই অপরাধ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন।

উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ ও ফাঁড়ির ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলার শ্রেষ্ঠ ওসি সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলুকে বিশেষ সম্মাননায় ভূষিত করেন পুলিশ সুপার

সেপ্টেম্বর মাসে অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ ওসি সদর মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) মোহাম্মদ কায় কিসলুকে বিশেষ সম্মাননায় ভূষিত করেন পুলিশ সুপার।

অপরাধ সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য পুলিশ সুপার বলেন, “মাদক, চোরাচালান, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে।” একই সাথে আইনি প্রক্রিয়া পরিচালনাকালে কোনো নিরপরাধ ব্যক্তি যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন—সে বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করেন তিনি।

খখ/মো মি

আগেকক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হলো এক নারী পর্যটকের
পরে২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান