খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চুরি হওয়া কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সফলতা দেখিয়ে ইতিমধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মাসুক মিয়া।
চুরি-হারানো মোবাইল উদ্ধারে নিবেদিত প্রাণ পুলিশ কর্মকর্তা মোঃ মাসুক মিয়া পিবিআই, ডিবি, থানাসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত থাকা কালে গেল কয়েক বছরে পাঁচ শতাধিক মোবাইল ফোন উদ্ধার করেছেন।

চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার পুলিশ কর্মকর্তা এসআই মোঃ মাসুক মিয়া মোবাইল চোরদের কাছে যেন মূর্তিমান এক আতঙ্ক। চট্টগ্রাম নগরীর যে প্রান্তেই মোবাইল চুরি হোক কিংবা হারিয়ে যাক, মোবাইল ফিরে পেতে ছুটে আসেন মাসুক মিয়ার কাছে। তাদের আস্থার প্রতিদান দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ফিরিয়ে এনে মালিকের নিকট পৌঁছে দেয়ার জন্য তিনি অস্থির থাকেন।
এভাবে চাকরি জীবনে এক হাজারেরও বেশি মোবাইল উদ্ধার করেছেন এসআই মাসুক। যার মধ্যে গেল কয় বছরে উদ্ধার করেছে চুরি হওয়া কিংবা হারিয়ে যাওয়া পাঁচ শতাধিক মোবাইল।
চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মদুুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ইব্রাহিম সাহেব বলেন, ‘চুরি হওয়া মোবাইল উদ্ধারে অসামান্য দক্ষতা দেখাচ্ছেন এসআই মোঃ মাসুক মিয়া। যা রীতিমতো অবিশ্বাস্য ও প্রশংসনীয়। তার কাজ সহজ করতে আমরাও তাকে সার্বিক সহায়তা করছি।
এসআই মাসুক মিয়া বলেন, মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার যত অভিযোগ আসে, তার উল্লেখযোগ্য সংখ্যকই থাকে সমাজের নিম্নআয়ের মানুষ। তারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে শখ করে একটি মোবাইল কিনেন। কিন্তু সেই মোবাইল যখন চোরে নিয়ে যায় বা হারিয়ে যায় তখন তাদের কষ্টের শেষ থাকে না। আমি চেষ্টা করি মোবাইল দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে দিতে। মোবাইল উদ্ধারের পর তারা তৃপ্তির যে হাসি দেয়, তা আমার মনকে প্রশান্তি দেয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মকবুলপুর গ্রামের কৃতি সন্তান এসআই মোঃ মাসুক মিয়া ইতিপূর্বে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন কঙ্গো ও সুদানে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
খখ/মো মি


