খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে ৪টি সিআর সাজার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মো. তানভীর তারেককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামী মো. তানভীর তারেক সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি, দারোগারহাট রোডস্থ, ৯৮/এ, হাজী নছু মালুম বাড়ির আব্দুল হামিদের পুত্র।
পুলিশ জানায়, সিএমপির সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ ডিএমপির উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৪টি সিআর সাজার পরোয়ানাভুক্ত আসামী মোঃ তানভীর তারেককে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে মামলা গুলো হলো ১.সিআর-৩৭১/২৪(ডবলমুরিং), প্রসেস নং-১৭৬/২৬।
২.সিআর-২১১৯/২৪(কোতোয়ালী), প্রসেস নং-৩০৪/২৬।
৩.সিআর-২২১/২৪ (ডবলমুরিং), প্রসেস নং-২৮৩/২৫।
৪. সিআর-৭৯২/২৪(কোতোয়ালী), প্রসেস নং-২৪১/২৬।
ওসি মোহাম্মদ একরাম উল্লাহ জানান, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামী মো. তানভীর তারেককে আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খখ/মো মি


