খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।
আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি হিসাবে বদলি করা হয়েছে। আর চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই সঙ্গে খুলশীর ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়।
এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী।
আদেশ অনুযায়ী, আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে। খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। আর চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, খুলশী থানার ওসি মো. আবদুর রহিম দায়িত্ব নেওয়ার মাত্র ১ মাস ১০ দিনের মাথায় বদলি করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনায় জড়িয়ে পড়েন।
উল্লেখ্য, কুমিল্লার কৃতি সন্তান সিএমপির খুলশী থানার নতুন ওসি মো. কামরুজ্জামান ইতিপূর্বে দুই দুইবার আকবরশাহ থানা, বায়েজিদ বোস্তামী থানা, ইপিজেড থানায় অত্যন্ত সুনামের সাথে অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব পালন করেন।
খখ/মো মি


