চিত্রনায়িকা শবনম বুবলী মা হয়েছেন!!!

বেবি বাম্প’ নিয়ে মুখ খুললেন বুবলী
thai foods

খাসখবর বিনোদন ডেস্কঃ বিস্তারিত না বললেও আভাস মিললো চিত্রনায়িকা শবনম বুবলী মা হয়েছেন। তবে কে স্বামী, কী সন্তান এবং কবে তিনি মা হয়েছেন এসব নিয়ে কথা বলতে সময় চেয়েছেন বুবলী।

thai foods

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেছেন এ নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।’

তার এমন ক্যাপশনের পর গুঞ্জন ছড়িয়েছে, দুই বছর আগেই সন্তানের মা হয়েছেন বুবলী। সেটা হতে পারে ২০২০ সাল। কারণ ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে দীর্ঘ ১১ মাস সব কাজ থেকে দূরে ছিলেন বুবলী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেবি বাম্পের ছবি নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘চাদর’ সিনেমার শুটিং স্পটে বিষয়টি নিয়ে মুখ খোলেন এই তারকা।

তিনি বলেন, ‘আমি কিছুদিন সময় চাই। তবে এটুকু বলব, আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে…।

আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই তাদের বিরক্ত করতে চাচ্ছি না। যেহেতু বিষয়টা সেনসিটিভ, আমি কয়েকদিনের মধ্যে সব কিছু আপনাদের জানাবো!’

চিত্রনায়িকা বুবলী ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে হঠাৎ ‘উধাও’ হয়েছিলেন।
সে সময় গুঞ্জন উঠেছিল মা হয়েছেন এই অভিনেত্রী। সেই গুঞ্জন অস্বীকার করে ২০২১ সালের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন বুবলী। তিনি জানিয়েছিলেন, এতদিন যুক্তরাষ্ট্রে ছিলেন, নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ফিল্ম নিয়ে পড়াশোনা করছিলেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যুক্তরাষ্ট্রে থাকাকালের দুটি ছবি প্রকাশ করেন বুবলী। সেই ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, ছবিতে দেখা যাচ্ছে নায়িকার বেবি বাম্প, মা হয়েছেন বুবলী?

সেই প্রশ্নের উত্তর বুবলীর মুখ থেকে সরাসরি না পাওয়া গেলেও নায়িকার ছবির ক্যাপশন ছিল রহস্যে ঘেরা। সেখানে এই অভিনেত্রী লেখেন, ‘মি উইথ মাই লাইফ’। এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা’।

শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় ঢালিউড উত্তাল ছিল বুবলী মা হতে যাচ্ছেন এমন গুঞ্জনে।

এর আগে অপু বিশ্বাস তার ক্যারিয়ারের ৭০টিরও বেশি ছবির নায়ক শাকিব খানকে ২০০৮ সালে গোপনে বিয়ে করে ২০১৬ সালে একই ভাবে লাপাত্তা হয়েছিলেন। ২০১৭ সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে জানান সব তথ্য।

এর ফলে ক্ষিপ্ত হয়ে শাকিব খান তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেন। এবার বুবলীর ক্ষেত্রেও তেমন কিছুরই আশঙ্কা করছেন তার ভক্ত-সমালোচকরা।

২০১৬ সালে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান বুবলী। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনের খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে, তবে দুজনের কেউই বিষয়টি স্বীকার করেননি।

খখ/মো মি

আগে“শেখ হাসিনা বহির্বিশ্বেও অন্যতম সেরা রাষ্ট্রনায়ক”-রাষ্ট্রপতি
পরেসৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান