ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭৩

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্কঃ দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে।

thai foods

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭৩ জন। আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৮ জন।

এর আগে রোববার ডেঙ্গুতে কারো মৃত্যু হয়েছিল দুই জনের আর আক্রান্ত হয়েছিলেন এক হাজার ২০ জন। এই নিয়ে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৩২ জন রোগী এবং মৃত্যু হয়েছে ৮৬ জনের। এছাড়া চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ২৪ জনে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩ হাজার ৫৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৩০৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৪ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) ১৮১ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৪ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৩২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১২৮ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ হাজার ২৯৯ জন রোগী।

খখ/মো মি

আগে৮০টি নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন
পরে২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন