খাসখবর মহামারী ডেস্কঃ দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়১ জন মারা গেছেন। একই সময়ে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৭৯ শতাংশ।
শুক্রবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৮ জন ঢাকা বিভাগের, ৫ জন রাজশাহী বিভাগের, ১ জন খুলনা বিভাগের ও ১ জন রাজশাহী বিভাগের।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৬১২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৪ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
খখ/মো মি


