ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরের জানুয়ারিতেই পাঁচ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন ১৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।

thai foods

বুধাবার (১৮ জানুয়ারি) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮ জন এবং ঢাকার বাইরে ৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৯ জন এবং ঢাকার বাইরে ৪১ জন। জানুয়ারি মাসে ৪৩৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৩ জন।

খখ/মো মি

আগে“এ বছরেই ট্রেনে করে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়া যাবে”-রেলমন্ত্রী
পরে“স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট হলো স্মার্ট বাংলাদেশের ৪ স্তম্ভ”-প্রধানমন্ত্রী