চট্টগ্রামের আন্দরকিল্লায় মার্কেটে অগ্নিকাণ্ড, নিহত ১

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা এলাকার জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সামনের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

thai foods

এঘটনায় সমবায় মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং নামের একটি লেদ মেশিনের দোকান থেকে ৪০ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের সমবায় মার্কেটের লেদ মেশিনের একটি দোকানে এ আগুন লাগে। আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকাননের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আন্দরকিল্লাস্থ জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের পশ্চিম পাশের মার্কেটে আগুন লেগেছে। আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকাননের তিনটি স্টেশন থেকে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির জানান, আন্দরকিল্লাস্থ টিন শেডের একতলা সমবায় মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়৷ এসময় আশপাশের ৩-৪ টা প্রিন্টিং ও প্রেসের দোকানসহ পাশের তিন তলা বিল্ডিংয়ের এবি সার্জিক্যাল স্টোরে কেমিক্যাল মজুদ থাকায় সেখানেও আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। তিনটি ফায়ার স্টেশনের চেষ্টায় রাত সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আলম ইঞ্জিনিয়ারিং নামের লেদ মেশিনের দোকানটি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তল্লাশি অব্যাহত রয়েছে৷ ক্ষয়ক্ষতি পরিমান এখনো জানা যায়নি৷

খখ/মো মি

আগেভাষা শহীদদের স্মরণে ১ লাখ মোমবাতি প্রজ্বলন
পরেচট্টগ্রামের চান্দগাঁওয়ে অগ্নিকাণ্ড