৩৫ বছর পর স্বামীর সংসারে ফিরলেন কারিশমা-কারিনার মা ববিতা কাপুর

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর অভিনেতা রণধীর কাপুরের সংসারে ফিরে এসেছেন বলিউড তারকা কারিশমা কাপুর ও কারিনা কাপুরের মা ববিতা কাপুর।

thai foods

তিন যুগ পর আবারও এক ছাদের নিচে বসবাস করছেন, সেখানে দুজন দুজনের যত্ন নিচ্ছেন, একসঙ্গে সময় কাটাচ্ছেন। বাবা-মা এক হয়ে আবারও সংসার করায় তাঁদের দুই মেয়ে কারিনা কাপুর ও কারিশমা কাপুরও খুশি।

বলিউড তারকা যুগল রণধীর কাপুর-ববিতা কাপুর ১৭ বছর সংসার করার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৮৭ সালে ছোট দুই মেয়ে কারিশমা-কারিনাকে নিয়ে স্বামী রণধীর কাপুরের বাড়ি ছাড়েন ববিতা। বাড়ি ছাড়লেও কখনোই তাঁদের আইনগত বিচ্ছেদ হয়নি। তাই এত বছর পর দুই মেয়েকে নিয়ে আবারও স্বামীর সংসারে ফিরে এসেছেন ববিতা। খবর টাইমস অব ইন্ডিয়া

রণধীর ও ববিতা যে সময় সংসার পেতেছিলেন তখন বিয়েকে মূলত একটা ধর্মানুষ্ঠান বলেই দেখা হত। তখন স্বামী-স্ত্রীর বিচ্ছেদ, আলাদা হয়ে যাওয়া এই বিষয়গুলি খুব একটা ভাল চোখে দেখা হত না।

রণধীর কাপুরের কাছ থেকে দূরে সরে এসে
ববিতা তাদের দুই সন্তান কারিশমা এবং কারিনাকে একা হাতে মানুষ করেন। সিঙ্গেল মাদার হয়েও কঠোর হাতে দুই মেয়েকে সামলেছেন ববিতা। তাঁর দুই মেয়ে বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী কারিনা কাপুর ও কারিশমা কাপুর। তাঁরা দুজনই বলিউডে প্রতিষ্ঠিত। বাবা-মাকে একসঙ্গে থাকার জন্য রাজি করিয়েছেন কারিশমা ও কারিনাই। তাঁদের কথাতেই ববিতা কাপুর ফিরে এসেছেন।

কারিশমা এবং কারিনা কাপুরের বাবা-মা একসময়ের বলিউড কাঁপানো জুটি রণধীর কাপুর- ববিতা। অভিনয় করেছেন একাধিক বলিউড সিনেমায়। ১৯৭১ সালে ‘কাল আজ অওর কাল’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন এই জুটি। সিনেমা মুক্তির পরই সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। মাঝে বনিবনা না হলে আলাদা হয়ে যান তাঁরা। ২০০৭ সালে তাঁদের এক হওয়ার গুঞ্জন উঠলেও তখন তা উড়িয়ে দেন রণধীর।

কিন্তু এবার ঠিকই ফিরে এসেছেন ববিতা। সব বিভেদ ভুলে উঠেছেন রণধীরের বান্দ্রার বাড়িতে। ৩৫ বছর পর আবারও একসঙ্গে সংসার বেঁধেছেন তাঁরা। শোনা যাচ্ছে, সাত মাস ধরে নাকি তাঁরা একসঙ্গে রয়েছেন।

তবে তারা দীর্ঘদিন আলাদা থাকলেও কাপূর পরিবারের সব রকমের দায়িত্ব এবং কর্তব্য এত দিন পালন করে এসেছেন ববিতা। তারা দু’জনেই আপাতত বান্দ্রার বাড়িতে নতুন ভাবে সংসার পেতেছেন। বাবা-মা এক হয়ে আবারও সংসার করায় তাঁদের দুই মেয়ে কারিনা কাপুর ও কারিশমা কাপুরও দারুণ খুশি।

খখ/মো মি

আগেতারুণ্যের উচ্ছ্বাস ‘জয় বাংলা কনসার্টে’
পরে“সিনেমা হল নির্মাণে ১ হাজার কোটি টাকার আলাদা ফান্ড রেখে দিয়েছি”-প্রধানমন্ত্রী