প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদের মডেল হলেন ফরাসি মন্ত্রী মারলেন শেপ্পা

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: প্লেবয় ম্যাগাজিনের কাভার পেজের মডেল হয়ে বিতর্ক সৃষ্টি করেছেন ফ্রান্সের মন্ত্রী মারলেন শেপ্পা। এ জন্য তিনি নিজ দলের মধ্যেই ব্যাপক সমালোচিত হয়েছেন।

thai foods

২০১৭ সাল থেকেই সরকারের লিঙ্গ সমতাবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন শিপ্পা। সমকামী ও নারী অধিকার নিয়ে তিনি ১২ পাতার একটি সাক্ষাৎকারও দিয়েছেন ম্যাগাজিনটিকে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসি।

ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন এ ঘটনার সমালোচনা করেছেন। এ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই শেপ্পার সমালোচনা করা হয়েছে।

ফরাসি প্রধানমন্ত্রী বলেন, ‘শেপ্পা যা করেছেন তা মোটেই শোভনীয় ছিল না।’

তার এ প্রচ্ছদকাণ্ডের সমালোচনা করেছে প্রায় সব রাজনৈতিক দলই। দেশটির গ্রিন পার্টির রাজনীতিবিদ এবং নারী অধিকার কর্মী স্যান্দি ন রুশো বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পেনশন সংস্কার নিয়ে আমরা এমনিতেই এখন সামাজিক সংকটের মাঝখানে রয়েছি। পুলিশের আচরণ নিয়ে বিতর্ক চলছে। মানুষ এখন জীবন-মৃত্যুর মাঝামাঝি আছেন। আর সেখানে এগুলো কী হচ্ছে! এদিকে শিশুদের ম্যাগাজিন পিফে সাক্ষাৎকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্রন। বিষয়টিকে তুলে এনে আরেক ফরাসি রাজনীতিবিদ জিন লুক মেলেনচন বলেন, এমন এক দেশ ফ্রান্স যেখানে প্রেসিডেন্ট শিশুদের ম্যাগাজিনে সাক্ষাৎকার দেন। আর মন্ত্রীকে দেখা যায় প্লেবয় ম্যাগাজিনে।

জনগণের ব্যাপক বিরোধিতা সত্ত্বেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত পেনশন সংস্কার আইন জারি করার পদক্ষেপের ফলে ফ্রান্স বর্তমানে রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে রয়েছে। দেশের এই অবস্থায় শেপ্পার এমন পদক্ষেপ দেশজুড়ে সমালোচনা ও বিতর্ককে আরও উসকে দিয়েছে।

এ বিষয়ে শেপ্পা শনিবার টুইটে তার সমালোচকদের উদ্দেশে বলেন, ‘নারীদের সবসময় সবখানে তাদের শরীর নিয়ন্ত্রন করার অধিকার আছে। নিন্দুক এবং ভন্ডদের প্রতি যথাযথ সম্মানের সঙ্গে জানাচ্ছি যে ফ্রান্সে নারীরা স্বাধীন।’

মারলেন শেপ্পা ২০১৭ সাল থেকে ফ্রান্সের সামাজিক অর্থনীতি এবং ফরাসি অ্যাসোসিয়েশনের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি বহু দিন নারী অধিকারের পক্ষে সক্রিয় ছিলেন। তারই প্রতিদান হিসাবে মন্ত্রী পদ পান তিনি। মন্ত্রী হয়ে তিনি পুরুষদের ‘অন দ্য স্পট জরিমানা’র নিয়ম করেন। কোনো পুরুষ রাস্তায় কোনো নারীকে অনুসরণ করলে বা তাকে নিয়ে বাজে মন্তব্য করলে শাস্তির আওতায় আনার ঘোষণা দেন তিনি। প্রগতিশীলদের কাছে জনপ্রিয় মার্লেন শিপ্পা এবার বেশ বড়সড় সমালোচনার মুখে পড়েছেন।

সম্প্রতি প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য সাদা পোশাক পরে পোজ দিয়েছেন তিনি। সমকামী ও নারী অধিকার নিয়ে তিনি ১২ পাতার একটি সাক্ষাত্কারও দিয়েছেন ম্যাগাজিনটিকে।

খখ/মো মি

আগে৫ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা
পরেএবারও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদি