খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ অবৈধ বিদেশী সিগারেটসহ পিকআপ গাড়ি আটক করেছে। এসময় ওই গাড়ি হতে ১১ লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেট উদ্ধার করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, পৌরসভাস্থ গাছবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে রাস্তা পাশে পরিত্যক্ত অবস্থায়
১টি কালো রংয়ের বোলারু মিনি পিকআপ আটক করে। পরে তল্লাশি চালিয়ে পিকআপ থেকে সাড়ে ১৪ লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২ মে রাত ৩টা ৫ মিনিটের সময় চন্দনাইশ থানাধীন চন্দনাইশ পৌরসভাস্থ ৯নং ওয়ার্ডের গাছবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় অবৈধ বিদেশী সিগারেটসহ ১টি কালো রংয়ের বোলারু মিনি পিকআপ গাড়ী আটক করা হয়। এসময় গাড়ি হতে ৬টি খাকী রংয়ের মোটা কাগজে বড় কার্টুনের মধ্যে ১১০০ কাটুন ORIS বিদেশী সিগারেট উদ্ধার করে। যার প্রতি কার্টুনে ১০ প্যাকেট করে (১১০০ x ১০ =১১০০০) ১১ হাজার প্যাকেট সিগারেট, (প্রতি প্যাকেটে ২০ শলাকা করে ১১০০০ x ২০ =২,২০,০০০ শলাকা), যার আনুমানিক মূল্য সাড়ে ১৪ লাখ (১৪,৪০,০০০)-টাকা এবং জব্দৃকত পিকআাপ গাড়ীর মূল্য অনুমানিক ৬ লাখ টাকা।
খখ/মো মি


