খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ অভিযানে চালিয়ে ২ জন সাজা পরোয়ানাভুক্ত ও ৩ জন সিআর পরোয়ানা ভুক্তসহ ৫ জন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামিরা হলো, চন্দনাইশ থানার দোহাজারী নাছির মোহাম্মদ পাড়ার মৃত আদু মিয়ার ছেলে মোঃ ওসমান ও একই থানাধীন দোহাজারী ময়নার বাপের পাহাড় এলাকার মৃত বরফত আলির ছেলে ফয়সাল (১৯)।
গ্রেপ্তার অপর আসামিরা হলো, চন্দনাইশ পৌর এলাকার ৮নং ওয়ার্ডের গাছবাড়ীয়া তালুকদার পাড়ার মোহাম্মদ আছহাব মিয়ার ছেলে মোহাম্মদ জাহেদুল ইসলাম, চন্দনাইশ ৪নং বরকল ইউনিয়নের কুলালডেঙ্গা এলাকার মাহাবু আলমের ছেলে সাহেদ ও আবদুল রশিদের ছেলে মমতাজ আলম।
এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন, ‘টিম চন্দনাইশ’ পৃথক অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্ত আসামি সহ ৫ আসামিকে গ্রেফতার করে। যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


